ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৯-৩-২০২৫ দুপুর ৩:৩৭

জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে শিল্প কারখানা ও বাসা বাড়িতে গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে  ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, ছাত্রসমাজ ও শ্রমিকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নূর ই আলম, শহরের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম লোকমান হোসেন ও চিনিকল শ্রমিক নেতা খলিলুর রহমান।

শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দেওয়া হয়। বক্তারা বলেন, জয়পুরহাট থেকে মাত্র ৩৯ কিলোমিটার দূরে বগুড়ার মোকামতলাতে গ্যাসের পাইপ লাইন রয়েছে। অথচ জয়পুরহাটবাসী দীর্ঘদিন থেকে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে পাইপ লাইনে মাধ্যমে  গ্যাস সংযোগ চালুর দাবি জানান বক্তারা।এজন্য অবিলম্বে এ জেলায় পাইপ দিয়ে গ্যাস লাইন স্থাপন করতে হবে না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার