কুতুবদিয়ায় পুলিশের অভিযানে ৩ পলাতক আসামী গ্রেফতার
কক্সবাজারের কুতুবদিয়ায় "অপারেশন ডেভিল হান্ট" অভিযানের অংশ হিসেবে ৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে একজন তিন বছরের সাজাপ্রাপ্ত এবং বাকি দুজন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত।
গত ০৯ মার্চ ২০২৫ দিবাগত রাতে কুতুবদিয়া থানার বড়ঘোপ ইউনিয়নের কালাইয়া পাড়া এলাকা থেকে সিআর-২১৬/২২ মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত ও জিআর-১০৮/২৩ মামলার পলাতক আসামী দেলোয়ার হোছাইনকে গ্রেফতার করা হয়। দেলোয়ার স্থানীয় কালাইয়া পাড়ার বাসিন্দা মৃত শামশুল আলমের ছেলে।
একই অভিযানে উত্তর ধূরুং ইউনিয়নের বাইঙ্গাকাটা এলাকা থেকে জিআর-৩৫/১৬ মামলার পলাতক আসামী মো: বেলাল (পিতা মৃত জাবের আহমদ) এবং হালিম উল্লাহ (পিতা মো: বেলাল) কে গ্রেফতার করা হয়। উভয় আসামীই বাইঙ্গাকাটা, ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন পুলিশ জানিয়েছেন, আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। "অপারেশন ডেভিল হান্ট" অভিযান অব্যাহত থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়