ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় শ্যালকের স্ত্রী কন্যা কে মারপিঠের অভিযোগে সাংবাদিক সম্মেলন


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৯-৩-২০২৫ দুপুর ৪:৩৫

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামে শ্বশুর বাড়ির ঘর দখল করে থাকা, জমি নিয়ে বিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে  শ্যালকের সাথে বিরোধ চলে আসছে দুলা ভাই সহ বোনদের । শ্যালক কে বাড়িতে না পেয়ে তার স্ত্রী ও কন্যা সন্তান কে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে দুলাভাই সহ বোনদের বিরুদ্ধে । 
রোববার দুপুরে জিন্নাহ ফাউন্ডেশন হল রুমে সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ কালে এ অভিযোগ করেন রাজীব গ্রামের রিয়াজুলের স্ত্রী হালিমা আক্তার রুনা।  
হালিমা আক্তার রুনা সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ঘটনার দিন গত  শনিবার বিকালে তার স্বামী রিয়াজুল ইসলাম বাড়িতে না থাকায় তার ননদের স্বামী বিনোদমাঝি গ্রামের মৃত সরফ উদ্দিনের পুত্র শোয়েব(৪২) এবং তার বড় ভাই  অপর ননদের স্বামী আজাদুল ইসলাম (৪৮) দুই ননদ জেসমিন ও শারমিন সহ তার ঘরে ঢুকে কোন কিছু বুঝে উঠার আগেই তাকে কিল ঘুষি এবং  লাঠিসোটা দিয়ে মারপিট করতে থাকে। মাকে মারপিট করা দেখে ছোট মেয়ে রুকাইয়া তাছনিম রুহি (১০) তার মাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এসময় আমার হাতে থাকা বাটন মোবাইল ফোন সেট,ঘরের র‍্যাকে  থাকা ৮৬ হাজার টাকা তারা নিয়ে নেয়। মা মেয়ের আত্ম চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এসময়  দুই ননদ ও তার স্বামীরা তাদের বিভিন্ন  ভয়ভীতি প্রদর্শন করে এবং সুযোগ পেলে তাদেরকে মেরে ফেলার হুমকি প্রদান করে । বর্তমানে তারা জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছে। 
সাংবাদিক সন্মেলনে তিনি সুষ্ঠু  তদন্ত পূর্বক সঠিক বিচার পেতে পুলিশ প্রশাসন ও সরকারের নিকট আবেদন জানিয়েছেন এবং  তার ও পরিবারের লোকজনের জীবনের নিরাপত্তা চেয়েছেন। এ ব্যাপারে শনিবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়