ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান: অর্থদণ্ড ৩০০০ টাকা


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯-৩-২০২৫ দুপুর ৪:৪১

কক্সবাজারের কুতুবদিয়ায় গরুর মাংস বিক্রেতাদের বিরুদ্ধে ওজনে কম দেওয়ার অভিযোগে দুটি দোকানকে ৩হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড সাদাত হোসেন। উপজেলার ধুরুং বাজারে ৯ মার্চ (রবিবার) দুপুর সাড়ে ১২ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গরুর মাংস ব্যবসায়ী নুরুল আলম (৪২) প্রতি কেজিতে ২০ গ্রাম এবং পাশের আরেক ব্যবসায়ী প্রতি কেজিতে ১০ গ্রাম মাংস ওজনে কম দিয়ে বিক্রি করছিলেন।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, পবিত্র রমজান মাসে এ ধরনের কার্যকলাপ অত্যন্ত অনভিপ্রেত। ভ্রাম্যমাণ আদালত ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারার ভিত্তিতে নুরুল আলমকে ১৫০০ টাকা এবং অপর ব্যবসায়ীকে ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া, একটি তরমুজের দোকানিও অবৈধভাবে কর্মকাণ্ডের জন্য ৫০০ টাকা অর্থদণ্ড পেয়েছেন। মোট ৩টি মামলায় ৩০০০ টাকা অর্থদণ্ড কার্যকর করা হয়েছে।

অভিযানে কুতুবদিয়া থানা পুলিশের উপ পরিদর্শক হাসমত এবং পুলিশের একটি টিম সহায়তা করেন। এ ধরনের অভিযান ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে এবং বাজারে নির্দিষ্ট মান বজায় রাখতে অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ