নাটোরের বিল থেকে রাজমিস্ত্রী যুবকের মরদেহ উদ্ধার
নাটোর সদরের নবীনগর রামাই গাছি ভেদরার বিলে রাজমিস্ত্রী যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ই মার্চ) সকালে নাটোর সদরের নবীনগর ভেদরার বিল ভুট্টা ক্ষেত থেকে রাজমিস্ত্রী আল মামুন এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা জমিতে যাওয়ার সময় ভুট্টার জমিতে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। তবে কী কারণ তাকে হত্যা করা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। মৃত আল মামুন নাটোরের সিংড়া উপজেলার উত্তর দমদমা এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।
নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে এ কর্মকর্তা জানান।
এমএসএম / এমএসএম
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ
বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল
বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড