পূর্ব শত্রুতার জেরে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার (১০ই মার্চ) সকালে উপজেলার ছদাহার ৬নং ওয়ার্ডের ছমদিয়া পুকুর পাড় এলাকার মৃত মনির আহমদের ছেলে ছালেহ আহমদের বাড়িতে আগুন লাগার বিষয়ে পরিদর্শনে গেলে তিনি তার জমিজমা নিয়ে বিরোধের জেরে স্থানীয় প্রতিপক্ষরা এই ঘটনা ঘটায় বলে জানান।
ঘটনার বিষয়ে ছালেহ আহমদ বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন একই এলাকার নুরুল হকের ছেলে মো: এরশাদ, নাজিম,নজির আহমদের ছেলে মো: ফরিদ,নুরুল আলম, আনোয়ার,শাহাদাৎ গং।
থানায় ছালেহ আহমদের দেয়া লিখিত অভিযোগে বলেন,বেশ কয়েকবছর ধরে উপরোক্ত ব্যক্তিদ্বয়ের সাথে বিভিন্ন মামলা মোকদ্দমা চলে আসছে অভিযোগের বাদী ছালেহ আহমদের সাথে, সেই জেরে বসত ভিটা থেকে উচ্ছেদ করার কু-মানসে আমার ঘরে আগুন লাগায় এবং গত ২১শে ফেব্রুয়ারী দুপুরে তাকে(ছালেহ আহমদ)বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য চাপ প্রয়োগ ও মারধর করতে থাকে,এবং বসতভিটা ছেড়ে না দিলে প্রাণে হত্যা করবে বলেও জানান বিবাদীরা।
এই বিষয়ে ছালেহ আহমদ প্রতিবেদককে বলেন,আমি ১০০% নিশ্চিত এরশাদ গংয়ের সাথে শুধুমাত্র আমার শত্রুরা তারাই আমার ঘরে আগুন লাগিয়েছে এবং তার প্রতিবাদ করতে গেলে আমাকে তারা প্রকাশ্যে মারধরও করেন এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।
আমি সাতকানিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ থেকে এই বিষয়ে আইনগত সহয়তা কামনা করছি।
এমএসএম / এমএসএম
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে এলজিইডি’র প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশ টেন্ডার হওয়া ব্রিজ না করে ৫০ লাখ টাকা উত্তোলন
মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা খোকন বালার পদত্যাগ
ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
রাণীনগরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সাতক্ষীরায় ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার
উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বৈরী আবহাওয়ার কারনে ঘাটে অলস সময় কাটাচ্ছে মহেশখালীর জেলেরা, চোখে মুখে অনিশ্চয়তার চাপ
ঘিওরে বিএনপির বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক