ধর্ষণ, নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মানববন্ধন
দেশব্যাপী নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও মুঠোফোনে নারীদের হয়রানি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
সোমবার সাভার সরকারি কলেজ, ধামরাই সরকারি কলেজ এবং আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজ ও আব্দুল মান্নান ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বেড়েই চলেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা শাস্তির আওতায় আসে না। এ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। তিনি দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা ও মুঠোফোনসহ কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।
ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দেন, যদি নারীদের প্রতি সহিংসতা বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে তারা আরও বড় আন্দোলন গড়ে তুলবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ