চট্টগ্রামে করোনায় মৃত্যু ৪
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২ জন নগরীর এবং ২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এখন পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ২৫৯ জন। এরমধ্যে ৭০০ জন নগরীর ও ৫৫৯ জন উপজেলার বাসিন্দা।
এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ১৩৩ জন। নতুন শনাক্তদের মধ্যে ৮৭ জন নগরীর ও ৪৬ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সকালের সময়কে জানান, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৭২ হাজার ৮৯১ জন নগরের ও ২৭ হাজার ৫৬১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
প্রসঙ্গত, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।
জামান / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই