ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ত্রিশালে আধুনিক পদ্ধতিতে ডিভাইস ব্যবহারে মাছ চাষের উদ্বোধন


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৫ দুপুর ৩:৪২

ময়মনসিংহের ত্রিশালে এ আই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমে ব্যাপক সাফল্যের পর এবার দ্বিতীয় প্রকল্প হিসেবে উপজেলা পরিষদের অর্থায়নে পরিষদের সরকারি পুকুরে আনুষ্ঠানিক ভাবে  মাছ চাষ শুরু হয়েছে। 

আজ সোমবার ( ১০ মার্চ) দুপুরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করে দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।  

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা
শামসুজ্জামান মাসুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুদুল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান প্রমূখ। 

এর আগে  উপজেলার  কানিহারী  ইউনিয়নের একটি সরকারি পুকুরে এ আই পদ্ধতিতে  মাছ চাষ করে সফলতা পেয়েছেন  উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে উপজেলা পরিষদের সরকারি পুকুরটি পুনরায় খনন করে মাছ চাষের জন্য উপযুক্ত করা হয়। 

জানা গেছে ভার্টিকাল এক্সপানশন গভীর পানির স্তর ব্যবহার করে একই পুকুরে বেশী মাছ চাষ করা হয়।  এই পদ্ধতিতে মাছ চাষ করতে এগিয়ে আসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও মৎস্য চাষীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।  

এমএসএম / এমএসএম

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত