ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভাওয়াল কলেজ ছাত্রদলের মানববন্ধন
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষন, অনলাইনে হেনস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার দুপুরে গাজীপুর চৌরাস্তায় কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন করা হয়েছে। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। এর আগে কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেছে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- ভাওয়াল বদর আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রাফসানজানি খন্দকার সজল, সাবেক যুগ্ন আহবায়ক নয়ন দেওয়ান, সদস্য মেহেদী, ভাওয়াল কলেজের ছাত্রদল নেত্রী আরএস সাহারা ভাওয়াল কলেজ ছাত্রদল নেতা রুহুল আমিন জয়, সাব্বির বিন রুহুল, মিনহাজুল ইসলাম অয়ন, শাকিল সরকার, পাভেল, সিয়াম, ওমর ফার, রনি, আশিক প্রমুখ।
মানববন্ধনের বক্তারা বলেন, দেশে নারীদের প্রতি সহিংসতা বেড়েই চলেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা শাস্তির আওতায় আসে না। এ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। তিনি দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ