ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

শেষরক্ষা হলো না চকরাজাপুর ইউপির


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ১২:৩৪

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরের মাঝে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও গ্রাম রক্ষার জন্য জিওব্যাগ ফেলেও শেষরক্ষা হলো না চকরাজাপুর ইউপির। বুধবার (৮ সেপ্টেম্বর) জানা যায় ইউনিয়ন পরিষদের মালামাল ও কালিদাসখালী গ্রামে বসবাসকারীরা চেয়ারম্যানের বাড়িঘর ভেঙে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। গত ২ সপ্তাহ ধরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষে জিওব্যাগ ফেললেও শেষরক্ষার চেষ্টা ব্যর্থ হয়েছে।

জানা যায়, পদ্মায় আবারো পানি বাড়তে থাকায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী এলাকায় ভাঙনের তীব্রতা বেড়ে যায়। এ বিষয়টি চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আযম পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম এমপির মাধ্যমে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেন। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ২১ আগস্ট থেকে ২০০ মিটার এলাকায় জিওব্যাগ ফেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় ও গ্রামরক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপ-প্রকৌশলী সারোয়ার-ই-জাহান ২ সেপ্টেম্বর পদ্মার ভাঙন ও জিও ব্যাগ ফেলার পরিদর্শনও করেন।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল আযম বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাধ্যমে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেন। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলে গ্রাম রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু কোনো কাজ হলো না। অবশেষে আমার নিজের বাড়িসহ ইউনিয়ন পরিষদের ঘর ও মালামালও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বিভাগের শাখা কর্মকর্তা মাহাবুব রাসেল বলেন, বাঘার পদ্মা নদীর কালিদাসখালী এলাকা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুভর্তি জিওব্যাগ ফেলেও অবশেষে কোনো কাজ হলো না। গত ২ সপ্তাহে ২০০ মিটার এলাকায় প্রায় সাড়ে ১৫ হাজার জিওব্যাগ ফেলা হয়।

এমএসএম / জামান

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা