মুরাদনগরে সাংবাদিক সমিতির কমিটি গঠন
বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ বাংলা রেস্তোরার কনফারেন্স রুমে দ্বি-বার্ষিক সম্মেলনে এন এ মুরাদ সভাপতি ও জালাল আহমেদ’ কে সাধারণ সম্পাদক করে এ কমিটির ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান।
দ্বি-বার্ষিক সম্মেলনে সাংবাদিক সমিতির সভাপতি এন এ মুরাদের সভাপতিত্বে ও সিয়াম খানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুগান্তর কুমিল্লা ব্যুরো ও আরটিভি কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আবুল খায়ের।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সহ-সভাপতি ও ইনকিলাবের নিজস্ব প্রতিবেদক সাদিক হোসেন মামুন, সিটিভি নিউজের সম্পাদক ও প্রকাশক ওমর ফারুক তাপস, কালের কন্ঠ পত্রিকার নারায়নগেঞ্জর মাল্টিমিডিয়া রিপোর্টার সুভাস সাহা , অধ্যাপক শাহআলম জাহাঙ্গীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও মুরাদনগর উপজেলা যুগান্তর প্রতিনিধি জালাল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সমকাল মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন কলামিষ্ট ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মমিনুল ইসলাম মোল্লা, সাংবাদিক মোহাম্মদ আলী ও আবুল বাশার প্রমুখ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মমিনুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মোহাম্মদ আলী ও আক্তার হোসেন। এছাড়াও চ্যানেল এস মুরাদনগর প্রতিনিধি বিল্লাল হোসেন’কে যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের এম ফয়জুল ইসলাম সাংগঠনিক সম্পাদক , এশিয়ান টিভি মুরাদনগর প্রতিনিধি আবুল বাশারকে অর্থ সম্পাদক ও জাগো জনতার প্রতিনিধি আনোয়ার হোসাইনকে দপ্তর সম্পাদক, এশিয়ানটিভি কুমিল্লা উত্তর মাল্টিমিডিয়া প্রতিনিধি শহীদুল্লাহ প্রচার সম্পাদক, আমাদের মাতৃভূমির মিজানুর রহমানকে সাহিত্য ও প্রকাশনা, জনবাণীর প্রিয়ন্ত মজুমদারকে তথ্য ও আইসিটি সম্পাদক করা হয়েছে।
কমিটির কার্যনিবাহী ও সাধারণ সদস্যরা হলেন- আবদুল্লাহ আল মেহেদী, গোলাম মোস্তফা, ইব্রাহীম মুন্সি ও জাকির হোসেন। সদস্য- আব্দুল আলীম, বশির আহমেদ ডালিম, মো.নাজমুল হোসেন, আজিজুল হক, এরশাদ মিয়, মো.নাঈম, মাইন উদ্দিন বাহাদুর, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান প্রমুখ
এমএসএম / এমএসএম
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির