ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় সন্তানের বিরুদ্ধে মায়ের সাংবাদিক সম্মেলন


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ৩:৫১
রংপুরের কাউনিয়ায় স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধে ছেলে রিয়াজুল ইসলাম রুবেলের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে মা মোছাঃ পেয়ারা বেগম।
সোমবার রাতে উপজেলার জিন্নাহ অডিটোরিয়ামে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পেয়ারা বেগমের বড় মেয়ে জেসমিন বেগম। লিখিত বক্তব্যে জেসমিন বলেন, আমার বাবা আট মাস আগে মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি আইন অনুযায়ী জমি সমবণ্টন করে দেওয়ার পরেও আমার ভাই রিয়াজুল ইসলাম রুবেল ও তার স্ত্রী আমার বাবা মারা যাওয়ার পূর্বে আমার মায়ের নামে বসতভিটা সহ আবাদী জমি মোট ৯৯ শতাংশ দলিল করে দেয়। সেই জমিতে আমার মা ও আমি স্বামীসহ বসবাস করে আসিতেছি। কিন্তু আমার ভাই ও তার স্ত্রীর যোগসাজসে দলিলটি জাল বলে গত ২৮ জানুয়ারি রংপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রক্রিয়াধীন থাকা সত্ত্বেও আমার মাকে বাড়ী থেকে বের করে দেওয়ার চেষ্টা করে মা বাড়ী থেকে বাহির না হইলে তাকে জোর করে বাড়ী থেকে বের করে দিবে বলে হুমকি দেয়। তিনি আরও বলেন, আমার মা বাড়ী থেকে বের না হলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। বাধ্য হয়ে আমার মা পেয়ারা বেগম দলিলকৃত সম্পত্তির উপর ১৪৪ ধারা জারি করিলে আমার ভাই ও তার স্ত্রী মায়ের উপর চরম ক্ষিপ্ত হয়ে গত ০৭/০৩/২০২৫ইং তারিখে এলোপাতারি মারপিট করিলে তার আত্ম চিৎকারে আমি আমার স্বামী সহ মাকে বাঁচাতে এগিয়ে আসিলে আমাদেরকেও মারপিট করে। পরে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় আমার ভাই রিয়াজুল ইসলাম রুবেল ও তার স্ত্রী থানায় অভিযোগ ও সাংবাদিক সম্মেলন করে। আমার ভাই এবং তার স্ত্রীর কারনে বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়