তেল মজুদসহ নানা অনিয়মে পাবনায় ১০টি প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা
অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুদ, মূল্য তালিকা না রাখা, দাম বেশিসহ নানা অনিয়মের কারণে পাবনার ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার ১০টি প্রতিষ্ঠানকে দুই লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১০ মার্চ) দিনব্যাপী দু’টি উপজেলার বিভিন্ন বাজারে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
তিনি জানান, ফরিদপুরের পিকে ট্র্রেডার্সকে অবৈধভাবে প্রচুর বোতল তেল মজুত করে রাখার অপরাধে ৫০ হাজার টাকা, হাজি রবিউল চাউল ঘরে তেলের প্রচুর মজুত রাখলে ও সিগারেটের ভাউচার সংরক্ষন না করায় ৪০ হাজার টাকা, মা স্টোরকে বিপুল পরিমাণ তেল মজুত করে রাখায় ২৫ হাজার টাকা, জবিউল স্টোরকে মূল্য তালিকা না রাখা ও খোলা লবন বিক্রয়ে ১০ হাজার টাকা এবং ভাঙ্গুড়া উপজেলায় তাইয়া ডাইগোনেস্টিক সেন্টাওে সেবামূল্য প্রদর্শন না করা এবং সিভিসির মূল্য বেশি রাখায় ২০ হাজার টাকা জরিমানা, মেসার্স বাবু স্টোর এ মূল্য তালিকা না থাকা, পঁচা খেজুর বিক্রয় করায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়, কুন্ডু ােরকে প্রচুর তেলের মজুত থাকায় ২০ হাজার টাকা, ফাতেমা স্টোরকে বেশি দামে পণ্য বিক্রয় করায় ১০ হাজার টাকা এবং দু’টি তরমুজের দোকানে মূল্য তালিকা না রেখে বেশি দামে করায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও তদারকি করতে আমাদের এই অভিযান চলছে। সিন্ডিকেটের মাধ্যমে কেউ যাতে অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য আগামীতেও আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা