ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় মাদকাসক্ত মিরাজ কর্তৃক একটি পরিবারের ঘরে আগুন ও এসিড মারার হুমকি


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ৪:১০

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাদকাসক্ত মিরাজের তান্ডবে একটি প্রবাসী পরিবার পুনরায় বাড়ি ছাড়া হয়েছেন। মাদকাসক্ত মিরাজ বকসির ঘটিচোরা নিবাসী মৃত সামসুল হক মৃধার ছোট ছেলে। বাহারাইন প্রবাসী তার বড় ভাই মিজান মৃধার সাথে মিরাজের পৈতৃক সূত্রে প্রাপ্ত বসত বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গায়ের জোরে মিরাজ বাবার বসত বাড়ির সকল সম্পত্তি শালিস ব্যবস্থা অমান্য করে একা জবর দখল করার চেষ্টা করে আসছিল। তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কিছুদিন পূর্বে তার বাবার রোপনকৃত রেইনট্রি, মেহগনিসহ ৫ লক্ষ টাকার গাছ বিক্রি করে সে টাকা মিরাজ একা নিয়ে যায়। তার এ খাময়েখালীপনার বিরুদ্ধে কথা বললে তার বৃদ্ধ মা জাহানারা বেগম (৮০) কে হত্যার উদ্দেশ্যে ও তার বড় ভাই মিজান মৃধাকে বেধরক মারধর করে। এ ঘটনায় তার মা মিরাজের বিরুদ্ধে বাদী হয়ে মঠবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করলে বিষয়টি বিচারক আমলে নিয়ে মিরাজকে এক মাসের জন্য জেল হাজতে প্রেরণ করেন। জেল থেকে জামিনে মুক্ত হয়ে পুনরায় মিরাজ তার দলবল নিয়ে মিজানের বসত বাড়িতে দিবালোকে অগ্নি সংযোগ করে। এ সময় ঘরে ঢুকে তার লোকজনরা ৩ ভরি স্বার্ণালংকার সহ নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। ঘরে থাকা লোকজনের ডাক চিৎকারে এলাকার পার্শ্ববর্তী লোকজন জড় হয়ে অগ্নি নির্বাপন করে। বিষয়টি নিয়ে মিরাজের স্ত্রী তাৎক্ষণিক থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করলে থানা পুলিশ অগ্নি কান্ডের সত্যতা খুঁজে পান। সম্প্রতি মিজানের ছোটবোন মুন্নি বেগমকে মাদকাসক্ত মিরাজ মুঠো ফোনে এসিড নিক্ষেপ সহ গোটা পরিবারকে যে কোন সময় শেষ করে দেয়ার হুমকি প্রদান করে। এ বিষয় প্রবাসী মিজানের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, মাদকাসক্ত মিরাজের ভয়ে বড় হারজী আমার বাবার বাড়ীতে আশ্রয় নিলে সেখানে গিয়েও ঘরের চারপাশে পেট্রোল দিয়ে মিরাজ ও তার লোকজন গিয়ে অগ্নি সংযোগ করে। বর্তমানে মিরাজের ভয়ে আমাদের বসত বাড়ি তালাবদ্ধ রেখে দক্ষিণ বন্দর ভাড়া বাসায় শাশুড়ী ও ননদকে নিয়ে অতি উৎকন্ঠায় জীবন যাপন করছি। কখন যে, আমাদের ওপর মাদকাসক্ত মিরাজ নাশকতা মূলক হামলা চালায় সে বিষয় আমরা সর্বদা তটস্থ রয়েছি। এ উৎশৃঙ্খল মিরাজকে অতি দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে গ্রেফতারের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।  

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ