ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুংগীপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ৪:৩৯

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা ১০ মার্চ ২০২৫ তারিখ, সোমবার বিকাল আনুমানিক ৪টার সময় যৌথ বাহিনীর একটি চৌকস টিম তার বাড়ি থেকে আটক করেছে। লিংকন মোল্লা উপজেলার ছাত্রলীগের রানিং সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার এজারভুক্ত আসামী হিসেবে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লিংকন মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে সংগঠনের নাম ব্যবহার করে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। এ কারণে তাকে আটক করে তদন্তের জন্য টুঙ্গিপাড়া থানায় নিয়ে আসা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “লিংকন মোল্লার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ অন্যান্য অভিযোগ রয়েছে। যৌথ বাহিনীর একটি টিম আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আটক করেছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
গোপন তথ্যের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী আইনে টুঙ্গী-২ নং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হাসানের নেতৃত্বে থানা পুলিশ ‍,র‍্যাব, সেনাবাহিনী (যৌথ বাহিনী) ৮০নং ইযাহার ভুক্ত আসামী লিংকন মোল্লাকে আটক করে।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট