ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ৩:১৪

সিরাজগঞ্জের শাহজাদপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রংধনু মডেল স্কুল পরিচালিত রংধনু ক্যাডেট কোচিং থেকে চলতি বছর ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৩ জন কৃতি শিক্ষার্থী সুমাইয়া বিনতে  দীন, মীর আরহাম ইয়ামিন ও আজিজুল হক আবিরকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বেলা ১১ টায় রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে ওই ৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এদের মধ্যে সুমাইয়া বিনতে দীন ফেনী গার্লস ক্যাডেট কলেজ, মীর আরহাম ইয়ামিন রাজশাহী ক্যাডেট কলেজ ও আজিজুল হক আবির ঝিনাইদহ ক্যাডেট কলেজে ভর্তির জন্য চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। এ উপলক্ষে রংধনু মডেল স্কুল প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বাহারুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ আছলাম আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন। এতে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, শিক্ষার্থী তাহমিনা তাবাসুম ইয়াছা, শিক্ষার্থী সামি সাঈদী প্রমখ। এছাড়াও অনুষ্ঠানে ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৩ জন শিক্ষার্থী তাদের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। পরে সভাপতি এবং অতিথিবৃন্দ ৩ জন কৃতি শিক্ষার্থী সুমাইয়া বিনতে দীন, মীর আরহাম ইয়ামিন ও আজিজুল হক আবিরকে ফুলের মালা ও শুভেচ্ছা স্মারক (ক্রেষ্ট) দিয়ে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ সহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার

বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ

রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন

যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান

বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা

বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার