ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়া -ঈদ বাজার নিয়ন্ত্রণে মাঠে ইউএনও,পাঁচ দোকানিকে গুনতে হল জরিমানা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ১:৫১

মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে চট্টগ্রামের সাতকানিয়া কেরানিহাট নিউমার্কেটে পাঁচ দোকানিকে ৯৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার  (১৩ মার্চ) সকালে এই অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।এ সময় আম্মাজান পাঞ্জাবি বিতানকে ২৫ হাজার, রিমেক্স-৬৯ কে ১৫ হাজার, শৈল্পিককে ১ হাজার, আরটিক্সকে ৫ হাজার, সু-বাজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস দৈনিক সকালের সময়কে  বলেন, সাতকানিয়া কেরানীহাট বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন করতে না পারা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ৫ দোকানিকে ৯৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে এলজিইডি’র প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশ টেন্ডার হওয়া ব্রিজ না করে ৫০ লাখ টাকা উত্তোলন

মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা খোকন বালার পদত্যাগ

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

রাণীনগরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার

উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৈরী আবহাওয়ার কারনে ঘাটে অলস সময় কাটাচ্ছে মহেশখালীর জেলেরা, চোখে মুখে অনিশ্চয়তার চাপ

ঘিওরে বিএনপির বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক

পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন