কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। সভায় বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও সকালের সময় প্রতিনিধি সাইদুল ইসলাম, সমাজ সেবা অফিসার সামিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা সুজয় সাহা, কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় চুরি বৃদ্ধি, মাদক ও জুয়া, অবৈধভাবে বালু উত্তোলন, অসাধু ব্যবসায়ি ও মজুদদারসহ বিভিন্ন সমস্যার নানাদিক বক্তব্যে উঠে আসে। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অসাধু ব্যবসায়ি ও মজুদদারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। উত্থাপিত আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে রেজুলেশন করা হবে। পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এরপর মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার
ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোণার কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক
নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী
রাজশাহীতে এসিডে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী
পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার
মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম
জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা