ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

শিবচরে 'স্ট্যান্ড ফর এনআইডি'র দাবিতে মানববন্ধন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৪:২৮

মাদারীপুর জেলার শিবচরে জাতীয় পরিচয়পত্রের পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার(১৩মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে শিবচর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

মানববন্ধনে শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান আল মাহমুদ বলেন, 'সারাদেশে একযোগে আমাদের এই অবস্থান এবং মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আমরা ২০০৭ সাল থেকে ভোটার তালিকা তৈরি করি এবং সেই সাথে সাধারণ জনগণকে এনআইডি সেবা প্রদান করে আসছি।
২০১০ সাল থেকে এই এনআইডি সেবাটি নিয়ে যাওয়ার একটা চক্রান্ত চলছে। আমাদের বিরুদ্ধে সংঘবদ্ধ  একটা গ্রুপ কাজ করছে। তারই অংশ হিসেবে ২০২৩ সালে ফ্যাসিস্ট সরকারের সময় একটি আইন করে এনআইডি সেবাটি আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য।'

তিনি আরও বলেন,'এনআইডি সেবাটি আমাদের চলমান ছিল। আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পট পরিবর্তনের পর বিগত ফ্যাসিস্ট এর দোসররা তাদের আগের অবস্থান থেকে সরে যাবে এবং আমরা স্বাধীনভাবে আমাদের দায়িত্ব পালন করে যেতে পারবো। কিন্তু দুঃখের ব্যাপার তারা আবারো মাথাচড়া দিয়ে উঠছে। ওই চক্রান্তকারীরা চান না বর্তমান সরকার সঠিক সময়ে এনআইডি কার্ডের সমস্ত কার্যক্রম শেষ করে নির্বাচনের দিকে যেতে পারে।'

তিনি বলেন,'আমাদের বক্তব্যে স্পষ্ট। আমরা চাই আইন করে এনআইডি কার্ডের দায়িত্ব পুনরায় নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করতে হবে। আরেকটি দাবি হলো, এনআইডি কার্ডের টানাহেঁচড়া বন্ধের জন্য সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে যাতে পরবর্তীতে এটা নিয়ে কেউ টানা হেঁচড়া না করতে পারে।'

এ সময় অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফরহাদ হোসেন অফিস সহকারি, রাজীব বিশ্বাস সুজন ডাটা এন্ট্রি অপারেটর, কাজী আতিকুর রহমান ডাটা এন্ট্রি অপারেটর,মোহাম্মদ ইয়াকুব উদ্দিন স্ক্যানিং অপারেটর প্রমূখ।

এমএসএম / এমএসএম

মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা

বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০

কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্ত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান

রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান রাশিদা বেগম

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি

বরিশাল কীর্তনখোলা নদীতে ভেঙে পরেছে উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন

বাঘায় স্কুল সময়ে তালাবদ্ধ সোনাদহ উচ্চ বিদ্যালয়, তদন্তের নির্দেশ ইউএনও'র

বরিশাল আগৈলঝাড়ায় উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করেছে এসআরবি

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক