‘৫ম পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা জানালো বিকাশ
দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ তার সাপ্লাই চেইন পার্টনারদের অসামান্য অবদান উদযাপনে সম্প্রতি আয়োজন করেছে “বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”। অ্যাওয়ার্ডটির ৫ম সংস্করণে আটটি বিভাগে বিকাশ তার ১৮ সেরা সাপ্লাই চেইন পার্টনারকে স্বীকৃতি দিয়েছে, যারা তাদের কর্মদক্ষতার মাধ্যমে দেশব্যাপী বিকাশের কার্যক্রম পরিচালনায় অসাধারণ সমর্থন যুগিয়েছে।
ঢাকার একটি হোটেলে আয়োজিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেশজুড়ে কোটি গ্রাহকের কাছে বিকাশ-এর সেবাগুলো নির্বিঘ্নে পৌঁছে দেয়ার ক্ষেত্রে সাপ্লাই চেইন পার্টনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে অপারেশনাল এক্সিলেন্স, কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টেগ্রিটি, প্রো-অ্যাকটিভ সাপোর্ট অ্যান্ড কোলাবোরেশন, এবং পার্টনার প্রোফাইল ব্যবস্থাপনায় তাদের কর্মক্ষমতার স্বীকৃতি দেওয়া হয়।
এই অনুষ্ঠানে বিকাশ-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মোহাম্মদ রাশেদুল আলম এবং পার্টনার কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, “বিকাশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যেকোনো ব্যবসায় অংশীদাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কেননা দুপক্ষই লাভবান হয় এমন টেকসই ও দীর্ঘমেয়াদি সম্পর্ক নিশ্চিতে প্রয়োজন হয় প্রচুর উদ্যম ও চেষ্টার। সেই বিশ্বাসেরই স্বীকৃতি এই অনুষ্ঠান।”
একটি প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকাশ তার সাপ্লাই চেইন পার্টনারদের সাথে দীর্ঘদিনের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে। প্রতিটি বিভাগের বিজয়ীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করে সম্মাননা জানানো হয়।
এমএসএম / এমএসএম
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি
সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার
হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান