ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা জেলা রোভারের আয়োজনে দক্ষতা অর্জন কোর্স ২০২৫ অনুস্ঠিত


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ১৫-৩-২০২৫ দুপুর ১১:২২

১৪ মার্চ ২০২৫ (শুক্রবার) বিকাল ৪:০০টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তন, আজিমপুর, ঢাকায় ঢাকা জেলা রোভার কর্তৃক আয়োজিত 'দক্ষতা অর্জন কোর্স ২০২৫ এর সনদ বিতরণ, সমাপনী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটদের এডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ সময় স্নিগ্ধ স্মৃতিচারণ করে বলেন, গত রমজানেও আমি ও  আমার ভাই মুগ্ধ ঢাকা জেলা রোভারের অনুষ্ঠানে একসাথে ইফতার করেছিলাম,  মুগ্ধের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে বাংলাদেশ স্কাউটস আমরা কাজ করে যাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার পরিচালক (মাধ্যমিক) ও বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, এলটি,  ড. মোহা: আক্কাচ আলী
সম্পাদক ও মু: ওমর আলী, সভাপতি, ঢাকা জেলা রোভার, এ সময় মু: ওমর আলী বলেন,ঢাকা জেলা রোভারের ১১০২ জন রোভার স্কাউটস এবারের দক্ষতা অর্জন কোর্স সম্পূর্ণ করেন। রোভারদের মান উন্নয়নের জন্য ঢাকা জেলার রোভার সর্বদা কাজ করে যাবে। আরো উপস্থিত ছিলেন প্রফেসর মো. সালাহ্ উদ্দিন, অধ্যক্ষ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসন, ঢাকা।পরবর্তীতে দেশ ও জাতির মঙ্গল কামনার্থে দোয়ার মাধ্যমে ইফতার শেষে রোভারদের মাঝে দক্ষতা অর্জন কোর্সের সনদ বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন