ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ১:২৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।

মানববন্ধনে বক্তারা বলেন, সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে দেওয়ার সন্দেহে ও উপজেলার বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রচার করায় সাংবাদিকের রকিবুল ইসলামের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এঘটনায় গত ১১ মার্চ আহত সাংবাদিকের মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছে। কিন্তু দুঃখের বিষয় মামলার পাঁচ দিনে মাত্র ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। কিন্তু বাকিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। এছাড়া হুকুমের আসামি হিসাবে আওয়ামী লীগ নেতা বাদশার নাম কেটে দিয়েছেন ওসি তদন্ত, যা খুবই দুঃখজনক। তাই সাংবাদিকের উপর হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানার সকল সংবাদ বর্জনের হুঁশিয়ারি দেন সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক কালবেলার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের ইমরান শেখ, যায় যায় দিনের শওকত হোসেন মুকুল, দি ডেইলি ট্রাইব্যুনালের তরিকুল ইসলাম, দৈনিক আমার সংবাদের এসএম বিপুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার সজল সরকার, দৈনিক খবর পত্রের আফজাল হোসেন, দৈনিক ভোরের কাগজের সফিকুল ইসলাম (শফিক), এশিয়ান টিভির হাফিজুর রহমান, দৈনিক আজকের দর্পনের ফারহান লাবিব প্রমূখ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান, গন অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিদ আলম, সাধারন সম্পাদক মহসিন শেখ, দৈনিক আমাদের বার্তার রাকিব চৌধুরী, দৈনিক জবাবদিহির হাবিবুল্লাহ খান, জাগরনী টিভির শান্ত শেখ, দৈনিক বসুন্ধরার নাজমুল শেখ, দৈনিক দিনের আলোর মনিরুল ইসলাম, দৈনিক অপরাধ তথ্যচিত্রের আব্দুল হাকিম, দৈনিক একাত্তরের বাংলাদেশের শ্রী সমেশ বৈরাগী, মানবাধিকার প্রতিদিন সাইফুল ইসলাম, দৈনিক একুশের বানী তপু শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এর আগে গত ১০ মার্চ সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার বর্নি ইউনিয়ন পরিষদের পাশে সাংবাদিক রকিবুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। তিনি বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট