সাভারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
ঢাকার সাভারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌর শাখার আয়োজনে সাভার থানা রোডের একটি অডিটোরিয়ামে শনিবার এ ইফতার আয়োজন করা হয়।
সাভার পৌর জামায়াতের আমির মো: আজিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোঃ আফজাল হোসাইন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি ও আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাসান মাহবুব মাস্টার।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। রোজার বিস্তারিত বিধিবিধান মহান আল্লাহ স্পষ্টভাবে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। এত স্পষ্টভাবে আর কোনো বিধান নিয়ে পবিত্র কোরআনে আলোচনা করা হয়নি। এমনকি নামাজ ও জাকাত সম্পর্কেও এত বিস্তারিত বিধান কোরআনে উল্লেখ নেই।
তাই এ কথা দ্বিধাহীনভাবে বলা যায়, রোজাদাররা অনন্য মর্যাদায় অভিষিক্ত। তাঁদের সম্মান ও প্রতিদান অন্য আমলকারীদের চেয়ে অনেক বেশি। হাদিস শরিফে রোজা ও রোজাদারের বহু ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।
এক হাদিসের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির প্রত্যাশায় রমজানে রাত জেগে ইবাদত করে, তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আল্লাহ সবাইকে পবিত্র রমজানে রোজা রাখার তৌফিক দান করুন।
এসময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের সভাপতি মো. আবু সুফিয়ান, সাভার পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ, শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, চিকিৎসক ফোরামের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই
যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য