ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্স প্রতিনিধির সাথে বেবিচক চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাৎ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ৪:৫০

আজ ১৬ মার্চ ২০২৫ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১২ ঘটিকায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc) স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্স এর ‘গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজা’ রিচার্ড এইচ গ্রিফিত (Richard H. Griffiths) এর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে স্টারলিংকের সেবা চালুর সম্ভাবনা এবং এর মাধ্যমে যাত্রীসেবার মান উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বেবিচক চেয়ারম্যান বাংলাদেশে আগমনের জন্য স্পেসএক্স প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে এক ফোনালাপ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর প্রয়োজনীয়তা এবং দ্রুততম সময়ে এই সেবা চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন