ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় সাগরে নেমে মানববন্ধন

নৌবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৫ বিকাল ৫:৪৮

কুতুবদিয়ার চারপাশে দেশ প্রেমিক বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সাগরে নেমে মানববন্ধন করেছে দ্বীপের মানুষ। আগামী বর্ষার আগেই ভাঙাংশ মেরামতসহ নৌবাহিনীর প্রকৌশল টিমের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণের  দাবী জানান্।

গতকাল (১৬ মার্চ ২০২৫) রবিবার সকাল সাড়ে এগারোটায় দেশ প্রেমিক নৌবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ কেন্দ্রের সামনে বিলীন হয়ে যাওয়া বেড়িবাঁধের অংশে সাগরের হাঁটু পানিতে নেমে মানববন্ধন করে এলাকাবাসী। এতে কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন।কুতুবদিয়া নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবসী বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ উপজেলার রক্ষাকবচ বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণের জন্য নৌবাহিনীর প্রকৌশল টিমের মাধ্যমে কাজ করার দাবি জানিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, টেকসই বেড়িবাঁধ না থাকায় কুতুবদিয়ার লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে জীবনযাপন করছে। সরকার বারবার বরাদ্দ দিলেও কিছু দুর্নীতিবাজ ঠিকাদারের অদক্ষতা ও গাফিলতির কারণে বর্ষাকালে পানিবন্দি হয়ে থাকতে হয় স্থানীয় বাসিন্দাদের। তারা আরও বলেন, সঠিক পরিকল্পনা ও বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সম্ভব। কিন্তু বারবার অদৃশ্য কারণে দ্বীপবাসী এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা নৌবাহিনীর মাধ্যমে বিশেষ বরাদ্দ দিয়ে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, কুতুবদিয়াকে রক্ষা করতে টেকসই বেড়িবাঁধের কোনো বিকল্প নেই। সরকারের প্রতি আহ্বান জানানো হয় নৌবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে সাগরের ভয়াবহতা থেকে দ্বীপটিকে রক্ষা করার।

এছাড়াও, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে কুতুবদিয়া বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা ত্রাণের পরিবর্তে টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর জীবনমান উন্নয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে আলী আকবর ডেইল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, আল হেরা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মনিরুল আলম, অনলাইন একটিভিস্ট হানিফ কুতুবী, পল্লী চিকিৎসক আবু সাদেক, এনজিও কর্মী রুস্তম হায়দার, ব্যবসায়ী আব্দুল খালেক, লবণ ব্যবসায়ী শফিউল আলম, কৃষক দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা করিম উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ