ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভা‌র জাতীয় স্মৃতিসৌধে সকল দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ১:২৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২৫ মার্চ পর্যন্ত সব ধরনের দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত সোমবার (১৭ মার্চ) এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনীতিকরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ কারণে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রকৌশলী মিজানুর রহমান আরও বলেন, এসময়  স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য জাতীয়  স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার