ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুর পৌরসভার ৫১ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ৪:৫৫

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৫১ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা উপলক্ষে আজ ৮ ই সেপ্টেম্বর রোজ বুধবার দুপুরে পৌর মিলনায়তনে পৌরসভার মেয়র মো. আক্তার হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বক্তব্য রাখেন- জগন্নাথপুর পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল হক, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র (৮নং ওয়ার্ড কাউন্সিলর) মো. সাফরোজ ইসলাম মুন্না, ৬নং ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাল হোসেন, সাংবাদিক বাবু শংকর রায়, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, সাংবাদিক রিয়াজ রহমান ও সাংবাদিক শাহজাহান মিয়া।

সভায় ২০২১-২২ অর্থবছরের ৫১ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর সভার মেয়র আলহাজ্ব মো. আক্তার হোসেন। এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৯ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব ব্যয় দেখানো হয় ১ কোটি ৮৮লাখ ৩০ হাজার টাকা ৪৯ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৫০ লাখ টাকা। বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর মো. ছমির উদ্দিন, জিতু মিয়া, মহিলা কাউন্সিলর বাহারজান, মহিলা কাউন্সিলর কাউন্সিলর সুবর্ণা শর্মা, মহিলা কাউন্সিলর শিল্পী বেগম, সাংবাদিক হুমায়ূন কবির, সাংবাদিক নয়ন বাবু, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক বিল্পব দেবনাথ, সাংবাদিক জুয়েল আহমদ, সাংবাদিক রনি মিয়া, সাংবাদিক ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এমএসএম / জামান

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক