ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ব্যবসায়ী নেতা কালামের মুক্তির দাবীতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৯-৩-২০২৫ দুপুর ৪:৪২

রাজশাহী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিটের সভাপতি আবুল কালামের মুক্তির দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। 

বুধবার (১৯ মার্চ) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আফিয়া আখতার'র হাতে স্মারকলিপি তুলে দেন ট্রাক মালিক সমিতি রাজশাহী জেলা, ফার্টিলাইজার এসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিট ও বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলার নেতৃবৃন্দ। এর আগে গত ১৬ মার্চ ব্যবসায়ী কালামকে গ্রেপ্তারের প্রতিবাদে 
নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ৪ টি ব্যবসায়ী সংগঠন সংবাদ সম্মেলন করেন।

স্মারকলিপিতে তারা বলেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, ট্রাক মালিক সমিতি ও বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর-উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্নাদের ষড়যন্ত্র এখনো বিদ্যমান । তারই অংশ হিসেবে পুলিশ প্রশাসনে ঘাপ্টি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের ষড়যন্ত্রের কারনে একজন জনপ্রিয় রাসায়নিক সার ব্যবসায়ী ও ট্রাক পরিবহন মালিক নেতান মোঃ আবুল কালাম'কে হয়রানি মূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার ও আটক করা হয়েছে যা
অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি যে, বোয়ালিয়া থানার সাবেক অফিসার ইনচার্জ মেহেদি মাসুদ উদ্দেশ্য প্রনোদিত ভাবে তদন্তের নামে এজাহার বহিঃভূত ৭৪ জনের নাম সংযুক্ত করে প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করে যা ফ্যাসিস্টদের গোলামির বহিঃপ্রকাশ। আমরা এর
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা বলেন, মামলার বাদি উসামা বিন ইকবাল, মিথ্যা প্রাথমিক বিবরনী সম্পর্কে জ্ঞাত হয়ে স্বপ্রনোদিত ভাবে আবুল কালাম সহ যারা মামলায় সংযুক্ত নেই, ঐ সমস্ত ব্যাক্তিদের নামে অভিযোগ প্রতাহার করে, রাজশাহী নোটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এফিডেবিট করে। যা পরেবর্তীতে বোয়ালিয়া থানা ও পুলিশ
কমিশনার বরাবরে প্রেরণ করা হয়েছে। তার পরেও আবুল কালাম কে গ্রেফতার, রাজশাহী অঞ্চলের পরিবহন ও কৃষি ক্ষেত্রে অস্থিতিশিলতা তৈরির সুগভীর ষড়যন্ত্র যা বর্তমান সরকারকে অস্থিতিশিলতার দিকে ধাবিত করবে।
আমরা এই স্মারকলিপির মাধ্যমে পুলিশ বিভাগে এই ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ এবং ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ও ট্রাক পরিবহন মালিক সমিতির অন্যতম নেতা আবুল কালামের নিঃশর্ত মুক্তি কামনা করছি এবং তার মুক্তির মধ্য দিয়ে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করা সম্ভব বলে আমরা মনে করি। 

এসময় ট্রাক মালিক সমিতি রাজশাহীর সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম, বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহীর সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল ও সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন মুনশী সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে