ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মধুখালীতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৩-২০২৫ বিকাল ৫:১৮

ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ (মঙ্গলবার) মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় তিন হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা।

এছাড়া সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, ফরিদপুর যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা মধুখালীতে এত বড় পরিসরে ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি, যা আমাদের জন্য আনন্দের। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি।”

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিল সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে