রাজধানীতে ইলেকট্রিক বাইকের কার্যক্রম সম্প্রসারণ করল রিভো বাংলাদেশ
রাজধানী ঢাকায় নিজেদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ করল বৈশ্বিক ইলেকট্রিক বাইক প্রতিষ্ঠান রিভো। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড রিভো বাংলাদেশ নতুন ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার্স) শোরুম চালু করেছে।বুধবার মিরপুর ৬০ ফিট এলাকায় এ শোরুম উদ্ধোধন করা হয়। ঢাকায় রিভোর দ্বিতীয় শোরুম। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি রাজধানীতে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর, মি. ভেন।
নতুন এই শোরুমের ফলে নগরবাসীর জন্য আরও সহজ ও সুবিধাজনক বৈদ্যুতিক যানবাহন সেবা নিশ্চিত করা সম্ভব হবে। নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে রিভো দিচ্ছে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, যা রমজানের শেষ পর্যন্ত প্রযোজ্য থাকবে। নতুন এই শাখার মাধ্যমে রিভো বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল।
দেশের ইভি (ইলেকট্রিক ভেহিকেল) মার্কেটকে শক্তিশালী করতে এবং গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও উন্নত যাতায়াত নিশ্চিত করতে এটি সহায়তা করবে বলে মনে করে রিভো বাংলাদেশ।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন