গণঅধিকার পরিষদ মোরেলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জে গণঅধিকার পরিষদ মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ শরণখোলা) আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক আবদুস সোবহান হাওলাদার-এর উদ্যোগে এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সদস্য প্রফেসর মো. মিয়া রাজ, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ন-সদস্য সচিব মো. জসিম উদ্দিন, যুব অধিকার পরিষদ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক মো. সাদেক খান, শিবির নেতা শফিউল আজম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কাইয়ুম হোসেন, ছাত্র অধিকার পরিষদ এর বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মো. ইমরান শেখ, মোরেলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদ-এর সদস্য সচিব মো. খায়রুল ইসলাম (রাজু) প্রমুখ। এ সময় বিএনপি, জামায়েত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস