মুরাদনগরে ফিরোজ খাঁন ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার ২৪ লাখ টাকা
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অস্বচ্ছল পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন কুমিল্লা মুরাদনগর উপজেলার ৯নং কামাল্লা ইউনিয়নের ফিরোজ খাঁন ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে খাঁন অটোমোটিভ এন্ড এগ্রি প্রোডাক্টস লিমিটেড এর চেয়ারম্যান মো: আবু লায়েস খাঁন। তাদের এ আর্থিক সহযোগিতা অস্বচ্ছল পরিবারগুলোর মাঝে সুষম ভাবে নগদ টাকা দেওয়ার জন্য বাড়ি বাড়ি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজ বাড়িতেও নগদ টাকা দেওয়ার আয়োজন করছেন।
শুক্রবার (২১মার্চ) উপজেলার ৯নং কামাল্লা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আবুল বাসার এর বড় ভাই আবু লায়েস খানঁ নিজ বাড়িতে পরিবারের আয়োজনে এলাকার দুস্থ, গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ টাকার সহায়তা প্রদান করেন।
এ সময় প্রত্যেককে ২ হাজার টাকা করে ১২০০ পরিবারের মাঝে বিতরন করা হয়। সহযোগিতা পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো অনেক আনন্দিত।
ফিরোজ খাঁন ওয়েলফেয়ার ট্রাস্ট এর কর্ণধার আবু লায়েস খাঁন বলেন, পবিত্র ঈদ সকলের আনন্দের দিন। অসহায় মানুষের পাশে থাকার ধারাবাহিকতায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের পরিবার থেকে আর্থিক সহায়তা প্রদান করি। দেশের ক্লান্তিলগ্নে এবং যেকোন প্রাকৃতিক দূর্যোগে অসহায়দের সহায়তা ও ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনে সবার আগে আমরা চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করতে। আমরা ঈদ ছাড়াও সবসময় মানুষকে সহযোগিতা করি যেকোনো পরিস্থিতিতে।
৯নং কামাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল বাসার বলেন, আমরা ৩০ বছর যাবত আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের সহযোগিতা করে আসছে। আমাদের পরিবারের ফিরোজ খাঁন ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আমরা যতদিন বেঁচে থাকি, আমরা মানুষের এই মানবিক সেবা করে যাবো। আমরা এই মানবিক সেবার লোক দেখানোর জন্য নয় বরং আল্লাহর নৈকট্য লাভের আশায় আমার এই সহায়তা করি।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার