ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

এক মাসে তিন খুন, এবার ছুরিকাঘাতে গেল দর্জির প্রাণ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ১:৩১

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবীর চক্রবর্তী (৩৭) নামে এক দর্জি নিহত হয়েছে।নিহত সুবীর উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার অরুণ চক্রবর্তীর পুত্র। এ সময় নিহতের ভাই পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তীও আহত হয়েছে।

শুক্রবার রাত ১০.৩০এর দিকে জায়গা - জমির বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতের ভাই আহত প্রবীর চক্রবর্তী বলেন, "আমি পুরানগড়ের শীলঘাটায় পল্লী চিকিৎসা সেবা প্রদান করি।

আমার ভাই সুবীর চক্রবর্তী একই জায়গায় সেলাই কাজ করে। গতরাত দশ ঘটিকায় আমরা দোকান বন্ধ করে বাড়ির কাছাকাছি এলে সুশীল দাশ নামক এক প্রতিবেশী আমাদেরকে আলাপের কথা বলে ডাকেন।আমরা গেলে রূপক দাশ, দ্বীপ্ত দাশ, সুদীপ্ত দাশ, অলক দাশ সহ আমাদের জায়গা - জমির বিরোধীয় পক্ষের প্রায় ১৫/২০ জন লোক আমাদের উপর হামলা করে।তাদের ছুরিকাঘাতে আমার ভাই সুবীর নিহত হয়। আমিও আহত হই।"

নিহতের লাশ সাতকানিয়া উপজেলা হেল্থ কমপ্লেক্সে ছিল নেয়া হয়েছে।নিহত সুবীর দেড় বছর বয়সী এক কন্যা সন্তানের জনক।এদিকে চলতি মাসের ৫ই মার্চ রাত ৯টায় সাতকানিয়ার এওচিয়ার ছনখোলায় গণপিটুনিতে জামায়াতের ২জন কর্মীও নিহত হন

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত