সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও মারডক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদারকরণ ও বৈশ্বিক সংযুক্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ২০২৫ সালের ২০ মার্চ ভার্চুয়ালি অনুষ্ঠিত এই চুক্তিতে স্বাক্ষর করেন মারডক ইউনিভার্সিটির ডেপুটি ভাইস-চ্যান্সেলর (গ্লোবাল এনগেজমেন্ট) অধ্যাপক সাইমন ম্যাককার্ডি এবং সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।
এই এমওইউ এর আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা, শিক্ষাদান, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, তাদের প্রশিক্ষণ এবং যৌথ একাডেমিক কার্যক্রম পরিচালনা করবে, যা উচ্চশিক্ষায় উৎকর্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি রক্ষা করবে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে গবেষণা প্রশিক্ষণ, শিক্ষক উন্নয়ন এবং যৌথ একাডেমিক প্রকল্পের জন্য পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
এই চুক্তির মাধ্যমে মারডক বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের সূচনা হলো, যা একাডেমিক উদ্ভাবন ও আন্তঃসংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।
এমএসএম / এমএসএম
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি
সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার
হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান