ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

বেনাপোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ৪:৫২

যশোরের সীমান্তবর্তী বেনাপোল পৌরসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন “বেনাপোল পৌর শাখার” উদ্যোগে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই-আগস্টের নিহত ও আহতদের স্মরণে রবিবার  (২৩ মার্চ) ২২ রমজান বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে বিকেল পাঁচটায় দোয়া মাগফিরাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা আহ্বায়ক মোঃ রাশেদ খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেনাপোলের একমাত্র নিহত ছাত্র শহিদ আব্দুল্লাহর পিতা মোঃ আব্দুল জব্বার।
ইফতার মাহফিলের পূর্বে বেনাপোল পৌরসভা থেকে বিভিন্ন স্তরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং সহযোগিতাকারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও ইফতার অনুষ্টানে বেনাপোল পৌর এলাকার সকল এতিম খানার ১ হাজারের অধিক ছাত্ররা এই ইফতার মাহফিলে যোগদান করেন। এ সময় বক্তারা বলেন, জুলাই-আগস্টের বাংলাদেশের ট্রাজেডি বাংলাদেশের বুকে একটি অনন্য দৃষ্টান্ত রেখে গেছে। বিগত সরকারকে বিতাড়িত করে গণমানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সংস্কার রূপরেখায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামীতে বাংলাদেশে আর ফ্যাসিস্ট সরকারের কোনো স্থান হবে না। জাতীয় নাগরিক কমিটি তাদেরকে নতুন দেশের সন্ধান দেবে। পরে দেশ ও জাতির কল্যাণে এবং জুলাই-আগস্টে আহত-নিহতদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শার্শা উপজেলার সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উজানের ঢল ও টানা ভারী বর্ষণে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ

ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া

রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড

সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ

কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ

পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা

গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১

কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা