ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে নিরবচ্ছিন্ন বিদুৎ সরবরাহের দাবিতে জেলা প্রশাসক বরাবরের ব্যবসায়ীদের স্মারকলিপি


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৮-৯-২০২১ রাত ৯:২৩

দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে নিরবচ্ছিন্ন বিদুৎ সরবরাহের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপি পাঠ করেন ময়মনসিংহ মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি ইয়াজদানী কোরায়শী কাজল।

এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম বজলুর রহমান, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শরীফ উদ্দিন, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আব্দুর রব মোশাররফ, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক একেএম আজাদ সেলিম, জেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দীবাকর দে, দুর্গাবাড়ি ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. তৌহিদুজামান ছোটন, মেছুয়া বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, দোয়েল শপিং কমপ্লেক্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রম‍ুখ।

জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বলেন, আপনারদের বক্তব্য বিদ্যুৎ সচিবকে অবহিত করব। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা প্রশাসককে জানান, তারা আগামী ১০ দিন অবস্থা পর্যবেক্ষণ করবেন। তারপর রাস্তায় দাঁড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প পথ থাকবে না।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান