ফুলবাড়ীতে বালুচরে পুঁতে রাখা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজার চর অঞ্চলে চারিদিকে ভুট্টা ক্ষেতের মাঝে ধু-ধু বালুচরে পুঁতে রাখা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার ২৫ (মার্চ) সকালে স্থানীয় লোকজন ভুট্টা ক্ষেতে লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই ব্যক্তিকে দুই তিন দিন আগে হত্যা করে বালুচরে পুঁতে রাখা হয়েছিল। বাতাসে উপরের বালু সরে যাওয়ায় লাশের দুই পা দেখা গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, আমরা ঘটনা স্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করেছি। আমাদের ক্রাইম টিম লাশ উত্তোলন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে লাশের পরিচয় ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্তের কাজ শেষ হলে মৃত্যুর কারণ সহ সব জানানো হবে।
এমএসএম / এমএসএম
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি