আসন্ন ঈদে ট্রেন ও বাস যাত্রা নির্বিঘ্ন করতে ডাব্লিউবিবি ট্রাস্টের ক্যাম্পেইন
ঈদ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ উদযাপনের জন্য নগরবাসী বাড়ি যায় এবং ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরে আসেন। যাত্রাকালে প্রতিদিন বাস ও ট্রেন স্টেশন প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম ঘটে। অতিরিক্ত যাত্রী চাপ, পরিবহনে শৃঙ্খলার অভাবে, অবাধে তামাকজাত দ্রব্যের ব্যবহার প্রতিনিয়ত যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা সকল নাগরিকের অধিকার।
আসন্ন ঈদে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ২৫ মার্চ ২০২৫ ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এবং ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডাব্লিউবি) এর উদ্যোগে কমলাপুর রেল স্টেশন ও আরামবাগ বাস স্টেশন প্রাঙ্গনে ক্যাম্পেইন পরিচালনা করা হয় । ক্যাম্পেইন থেকে ট্রেনে পাথর না ছোঁড়া এবং অতিরিক্ত যাত্রী হয়ে পরিহণ ও পারবহণের ছাদে ভ্রমণ না করা, ট্রেনের ভিতরে ময়লা না ফেলা, বাসের জানালা দিয়ে হাত বা মাথা বের না করা, যাত্রাপথে অপরিচিত কারো দেয়া খাবার গ্রহণ না করা, গাড়ি চালকদের নিদ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি না চালানো , শব্দ দূষণ রোধে অযথা গাড়ির হর্ণ বাজানো থেকে বিরত থাকা, গণপরিহণে ধূমপান হতে বিরত থাকা এবং নারী ও শিশুদের সুরক্ষায় আহবান জানানো হয়।
ডাব্লিউবিবি ট্রাস্ট ও আইডাব্লিউবি এর পক্ষ থেকে প্লাটফর্ম ও বাস স্টপেজগুলোতে মাইকিং এর মাধ্যমে যাত্রীসাধারণকে সচেতন করা এবং গণপরিবহনে যাতায়াত নিরাপদ ও সুশৃংখল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান