ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভার স্মৃতিসৌধে আ.লীগের জয় বাংলা স্লোগান, আটক ৩


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ৩:২

৫৪তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে একদল লোককে লাল পতাকা হাতে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল ও জয় বাংলা স্লোগান দেওয়ার অপরা‌ধে  তিন জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

আজ বুধবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর ফিরে যাওয়ার পথে প্রায় ৪০/৪৫ জনের একটি দল মাথায় লাল কাপড় বেঁধে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। সেসময় উপস্থিত জনতা তাদের ধাওয়া দি‌য়ে কয়েকজনকে ধ‌রে মারধর করে। একপর্যায়ে পুলিশ এসে তাদের তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং সাভা‌রের কলমা এলাকার মো. সোহেল পারভেজ।

এসময় পুলিশের গাড়ী থেকে আটক একজনকে বলতে শোনা যায়, 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান। জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের অবদান। তাই শ্রদ্ধা জানাতে এসেছিলাম।'

এ বিষয়ে শাহীনুর কবির জানান, সাত-আটজন জাতীয় স্মৃতিসৌধে উস্কানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল, এই অভিযোগে তাদের আশুলিয়া থানা পুলিশ আটক করেছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার