জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণার্থে স্বাস্থ্য কার্ড ও চেক বিতরণ
জুলাই গণঅভ্যুত্থান, ২০২৪ এ শহীদ ও আহতদের কল্যাণার্থে চেক ও স্বাস্থ্য কার্ড জয়পুরহাটে বিতরণ করা হয়েছে। আহত ও নিহতের পরিবারের মাঝে সর্বমোট ২৫ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।
বুধবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে ও অর্থায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন যুগ্মসচিব,জেলা প্রশাসক জয়পুরহাট ও প্রশাসক জেলা পরিষদ আফরোজা আকতার চৌধুরী।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার উজ্জ্বল বাইন।
নিহত পরিবারের পক্ষে বক্তব্য দেন শহীদ বিশালের মা বুলবুলি খাতুন,
আহতদের মধ্যে বক্তব্য দেন রাজু আহমেদ, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ প্রমুখ।
জেলা পরিষদের সহযোগিতায় ৪ জন শহীদ পরিবার প্রত্যেককে ২ লক্ষ টাকা করে এবং ৮৬ জন আহত ( ক শ্রেণীর অতি গুরুতর আহত ৪ জন প্রত্যেককে ৩০ হাজার করে, খ শ্রেনীর গুরুতর আহত ২ জন প্রত্যেককে ২৫ হাজার, গ শ্রেণীর আহত ৮০ জন প্রত্যেককে ২০ হাজার করে সর্বমোট ২৫ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’