ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গাজীপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৭-৩-২০২৫ সকাল ৯:৪২

২৬'শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুরে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মো: ফজলুর রহমান। 

জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শাহ রিয়াজুল হান্নান, সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

অপরদিকে বিকেলে শহরের বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এসময় আরো বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদী, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শহিদুজ্জামান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ বাচ্চু, বিএনপির নেতা ভিপি জয়নাল প্রমুখ।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা