আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর অভিনব প্রচারণা
দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি শুধু আধুনিক ও দায়িত্বশীল আর্থিক সেবা প্রদানেই সীমাবদ্ধ নয় বরং সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে মাহে রমজানে সংযম ও আত্মশুদ্ধির শিক্ষার পাশাপাশি শিশু-কিশোর তথা ভবিষ্যত প্রজন্মের নৈতিক চরিত্র গঠনের জন্য প্রতিষ্ঠানটি এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে।
রমজান মাসব্যাপী লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ প্রচারণা চালাচ্ছে, যেখানে প্রতীকী চরিত্র মুহাইমিন ও সামিরাহ-এর মাধ্যমে নৈতিক শিক্ষা, সততা, নিষ্ঠা, উদারতা ও বদান্যতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শব্দ দূষণ প্রতিরোধ, অপ্রয়োজনে হর্ন বাজানোর ক্ষতিকারক দিক, পরিচ্ছন্নতার গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার মতো বিষয়েও সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।
অত্যন্ত চমকপ্রদ শব্দচয়ন ও ছড়ার মাধ্যমে প্রতিদিন ফেসবুক পোস্টের মাধ্যমে এই প্রচারণা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের ভবিষ্যত প্রজন্মের আদর্শিক জীবন গঠনের জন্য লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর মাসব্যাপী এই উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য সকলকে অনুপ্রাণিত করে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন