ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাপ-বেটির গল্প শুনতে শুনতে আমাদের ব্রেন ওয়াশ : ড. আতিক মুজাহিদ


আব্দুল মালেক,উলিপুর photo আব্দুল মালেক,উলিপুর
প্রকাশিত: ২৮-৩-২০২৫ দুপুর ১২:৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, নতুন করে যারা ফ্যাসিবাদী করার চেষ্টা করবে তাদেরকে ইন্ডিয়া পাঠানো হবে। বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে। দেশটির সহায়তায় দলটি ক্ষমতায় ছিল বলে মন্তব্য করেছেন। 
গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উলিপুর অডিটরিয়াম হলরুমে, জাতীয় নাগরিক পার্টি উলিপুর উপজেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে মহান শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. আতিক মুজাহিদ বলেন, বিগত ১৭ বছর বাপ-বেটির গল্প শুনতে শুনতে আমাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে। আফসোসের বিষয় শেখের বেটি ব্যর্থ হয়েছে। ছাত্রলীগ এমন কোনো জায়গা নেই, সব জায়গায় মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে। সব গুম-খুনের জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে।
তিনি আরো বলেন, কুড়িগ্রামকে বলা হয় প্রাণের কুড়িগ্রাম। প্রাণের কুড়িগ্রামকে স্পেশাল বরাদ্দ দেওয়া হবে। এ প্রজন্ম নেতাদের পক্ষে স্লোগান দিতে দিতে শেষ হয়ে গেছে। তারা নিজেরা কর্মক্ষম হবে। শিক্ষকদের পেনশনের আট হাজার কোটি টাকা শেখ হাসিনা মেরে দিয়েছে। এই রাষ্ট্র মুজিববাদের না, এটি সকলের রাষ্ট্র বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠিত স্মরণে সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির উলিপুর উপজেলা শাখার সংগঠক সাখাওয়াত হোসাইন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষার্থী তাইজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর, জাতীয় নাগরিক কমিটির উলিপুর উপজেলার সংগঠক ডা. আতা এলাহি সাগর, সদর উপজেলার সংগঠক মুকুল মিয়া, উলিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি  ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাও. আরিফুল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু