ত্রিশাল প্রেসক্লাবে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া
বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও ত্রিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের বিদেহী আত্বার মাগফেরাত কামনায় কুরআন খতম দোয়া বৃহস্পতিবার (২৭ মার্চ) ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও ত্রিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের বিদেহী আত্বার মাগফেরাত কামনায় কুরআন খতম দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, আলেম সমাজ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
বিশিষ্টজনদের মাঝে অংশ গ্রহণ করেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও গবেষণা প্রতিষ্ঠান চেইঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন খান, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আলম খসরু, ময়মনসিংহ মহানগর জামাতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, সাধারন সম্পাদক মোশাররফ হোসাইন মিলন, উপজেলা জামায়েতের আমির আব্দুল্লাহ হিল বাকী নোমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শামীম, জেলা খেলাফত মজলিশের সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাও. সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ নোমান।
ইফতার পূর্বে মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী