ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৪-৪-২০২৫ দুপুর ৩:২৮

সাতকানিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার চট্টগ্রাম -কক্সবাজার রেললাইনের সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশের এ ঘটনা ঘটে।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এখনো। ধারণা করা হচ্ছে তার বয়স আনুমানিক ৩২ বছর।

সাতকানিয়ায় দায়িত্বরত স্টেশন মাস্টার মং ইউ মারমা জানান, শুক্রবার ভোর সকাল আনুমানিক ৫ টা ৫২ মিনিটের সময় সাতকানিয়া উপজেলার রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের স্থানে একজন লোক ট্রেনে কাটা পড়ে মারা যান। ট্রেনটি ভোর ৫ টা ৫২ মিনিটের সময় রাজধানী ঢাকা হতে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস রেলটি যাওয়ার সময় এই লোকটি ট্রেনে কাটা পড়ছে বলে এলাকাবাসী ধারণা করছেন। বিষয়টি স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে অবগত করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তাহার শরীরে ও আশপাশে মোবাইল বা পরিচয় বহনকারী কিছুই না পাওয়ায় তার পরিচয় খুঁজে পাওয়া যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ পরিদর্শক এসএম শহীদুল ইসলাম বলেন, সাতকানিয়া স্টেশন এলাকায় ট্রেনে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। আমরা লাশ উদ্ধার করার জন্য পুলিশের একটি টিম পাঠিয়েছি।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত