ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নাটোরের লালপুরে ঘোড়ার গাড়িতে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৫-৪-২০২৫ দুপুর ২:২২

নাটোরের লালপুরে দীর্ঘ ৪০ বছর মসজিদে ইমামতি ও খতিব হিসেবে দায়িত্ব পালন করায় মাওলানা মো: জিল্লুর রহমান নামে ৭০ বছরের এক ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন গোসাইপুর মিল্কীপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লীরা। 

তিনি দীঘা উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকতার চাকরি থেকে অবসর নিয়েছেন সেই অনেকদিন আগে। এখন আবার মসজিদের ইমামতি থেকে বিদায় নিলেন।

শুক্রবার (০৪ এপ্রিল) লালপুর উপজেলার গোসাইপুর মিল্কীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমানকে নানা আয়োজন ও রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। একটানা ৪০ বছর এলাকার বড় একটি মসজিদে ইমামতি করার পর মুসল্লিদের এমন ভালোবাসায় সম্মানিত হয়ে আনন্দ এবং খুশিতে কেঁদে ফেলেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, লালপুর উপজেলার ইতিহাসে একজন মসজিদের ইমাম সাহেবকে এমন রাজকীয় বিদায় এই প্রথম বলেও জানান স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম