ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় বিয়ের ১ মাস হতেই ডাকাতের হাতে প্রান গেল প্রবাসীর


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ৫-৪-২০২৫ দুপুর ৩:৮

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে ডাকাতদের হামলায় নিহত হয়েছেন সৌদিপ্রবাসী জামাল মাতুব্বর (৫৫)। শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে তার নিজ বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জামাল একই গ্রামের মৃত হাতেম মাতুব্বরের ছেলে। মাত্র এক মাস আগে বিয়ে করেছিলেন তিনি।

প্রতিবেশিরা জানান, জামালের বাবা হাতেম মাতুব্বরকে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করে। তখন জামাল ছিলেন মায়ের গর্ভে, জন্মের পর মা শিরি বেগম তাকে লালন-পালন করেন। সংসারের দায়িত্ব নিতে ২৮ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। দীর্ঘদিন পর গত রমজানের আগে দেশে ফিরে মাত্র এক মাস আগে বিয়ে করেন।

জামালের মা শিরি বেগম বলেন বাড়িতে শুধু জামাল ও তার নতুন স্ত্রী ছিলেন। ডাকাতরা ঘরে ঢুকে তাকে নির্মমভাবে হত্যা করে নগদ পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন আমার আর দুনিয়াতে কেউ রইল না। আমি নিঃসঙ্গ হয়ে গেলাম।

স্থানীয়দের অনেকে মনে করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা