ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাউবিতে "ঈদ পুনর্মিলনী" অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৬-৪-২০২৫ বিকাল ৫:৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় কনফারেন্স হলে রবিবার সকালে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ-উল-ফিতরের ছুটি শেষে "ঈদ পুনর্মিলনী" অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

এসময় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “আমরা পারস্পারিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেভাবে ঈদের আনন্দ ও উৎসব পালন করেছি ঠিক একইভাবে আমাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে মিলে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ তৈরি করতে হবে। তিনি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে আত্মনিয়োগ করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরো এগিয়ে নেয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন, বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি। 

অনুষ্ঠানটি সঞ্চালনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা শফিকুল আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত