ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে গাকৃবিতে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৭-৪-২০২৫ বিকাল ৫:২১

ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কর্মবিরতি, প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিশেষ দোয়ার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিল সভাকক্ষে প্রো-ভিসি, ট্রেজারার, সকল ডিন, গ্রেড-১ অধ্যাপক ও পরিচালকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কর্মবিরতি পালন এবং দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদ ভবনের নিচে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়, হাইস্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীগণ নানান প্ল্যাকার্ডে ফিলিস্তিনের পক্ষে ও ইসরাইলের বিপক্ষে স্লোগান দেন। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনার শুরুতে ভাইস-চ্যান্সেলর সাম্প্রতিক সময়ে ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনে শহীদ হওয়া সকল মুসলিম শিশু ও নর-নারীর বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন। 

সমাপনী বক্তব্যে উপাচার্য বলেন, ইসরাইল যে বর্বরোচিত হামলার মাধ্যমে আমাদের নারী, শিশু এবং মুসলিম ভাই-বোনদের হত্যা করছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। ইসরাইল কোনো রাষ্ট্র নয় বরং তারা একটি পথভ্রষ্ট সন্ত্রাসী সংগঠন বলেও উপাচার্য গভীর ক্ষোভ প্রকাশ করেন। বক্তৃতায় উপাচার্য মুসলিম বিশ্ব তথা সারাবিশ্বকে এক হয়ে মানবিক কারণে এ গণহত্যার বিচার নিশ্চিতপূর্বক ইসরাইলের সকল পণ্য বয়কট ও তাদের দোসরদের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। এ সময় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে তাদের আর্থিক সাহায্য করতে উপস্থিত সকলের প্রতি বিশেষ আহ্বান জানান। সংগৃহীত অর্থ বাংলাদেশ সরকারের সহায়তায় বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসের মাধ্যমে পাঠানো হবে বলেও উপাচার্য আলোচনায় উল্লেখ করেন। 

মানববন্ধনে গাকৃবির প্রো-ভিসি, ট্রেজারার, অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, রেজিস্ট্রার ও শিক্ষার্থীবৃন্দ ফিলিস্তিনের পক্ষে বক্তব্য প্রদান করেন। এ দিকে ফিলিস্তিনিদের জন্য বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত